কাতলা কালিয়া (katla kalia recipe in Bengali)

কাতলা কালিয়া (katla kalia recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছের টুকরো নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখতে হবে।
- 2
এবার কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে তাতে মাছগুলো লালচে করে ভেজে তুলে নিতে হবে।
- 3
ওই একই তেলে বাকি সরষের তেল এবং অল্প পরিমাণে গরম করে তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মসলা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিতে হবে সুগন্ধি বেরোনো পর্যন্ত।
- 4
ফোড়ন থেকে হালকা সুগন্ধি বেরোতে শুরু করলে পেঁয়াজবাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে তারপর তাতে রসুন বাটা ও আদাবাটা দিয়ে আরও এক মিনিট ভেজে নিতে হবে।
- 5
অন্যদিকে একটা বাটিতে ফাটানো টক দই সাথে সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে।
- 6
পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে দইয়ের মিশ্রণ ঢেলে দিতে হবে এবং তেল ছাড়া পর্যন্ত ভাল করে কষিয়ে নিতে হবে।
- 7
মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে নুন পরিমাণমতো এবং চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর তাতে কাজুবাটা, পোস্ত বাটা এবং টমেটো সস দিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে।
- 8
সমস্ত টা খুব ভালো করে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে গরম জল দিয়ে মসলা কে ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট।
- 9
তারপর গ্রেভি একটু গাঢ় হয়ে গেলে ভাজা মাছ দিয়ে হালকা হাতে মেরে আরো দুমিনিট পর ফুটিয়ে গ্রেভি ঘন করে নিতে হবে।
- 10
দু মিনিট পর যখন গ্রাফিক পাশ থেকে তেল উপরে ভেসে উঠতে শুরু করবে তখন গ্যাস বন্ধ করে উপর থেকে গরম মসলা গুঁড়ো এবং বাকি ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট।
- 11
দশ মিনিট পর সাদা ভাত অথবা পোলাওর সাথে পরিবেশন করতে হবে কাতলা কালিয়া।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (22)