গরুর ঝুরা গোশত দিয়ে খিচুড়ি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুগ ডাল ভেজে নিব,এরপর মুগ ডাল,মশুর ডাক এবং চাল ভালো করে ধুয়ে একটা জালি বা ঢালনি তে পানি ঝরাতে দিব।
- 2
এরপর একটা কড়াই বা পাতিলে তেল এবং ঘি একসাথে দিয়ে এরমদ্ধে পেয়াজ আর তেজপাতা দিয়ে বেরেস্তা করে নিব।বেরেস্তার অর্ধেক টা তুলে রাখুব, বাকি অর্ধেকের মদ্ধে ধুয়ে নেয়া চাল আর ডাল গুলো দিয়ে দিব এরপর এর মদ্ধে সামান্য লবণ এবং হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আঁচে ভেজে নিব।
- 3
এরপর এর মদ্ধে কুরবানির গরুর গোশত ঝুরা ঝুরা হয়ে যাওয়া থেকে নেয়া ২ কাপ এড করে নিব এবং কিছুক্ষণ নেড়ে ৩ কাপ গরম পানি দিয়ে দিব।পানি বলক চলে একটু শুকিয়ে আসলে লবণ টা চেক করে ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার উপরে কড়াই টা বসিয়ে মৃদু আঁচে ১০ মিনিট দমে বসিয়ে রাখব।দু'একবার নেড়ে দিব এবং সবশেষে কাচামরিচ দিয়ে ঢেকে দিব।ব্যাস হয়ে গেক গরুর ঝুরা গোশত দিয়ে খিচুড়ি।
নোট ঃকেউ চাইলে গরুর গোশত রান্না করে ও এভাবে খিচুড়ি রান্না করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি