জলপাইয়ের কাশ্মীরী আচার।

আম দিয়ে সাধারণত কাশ্মীরী আচার বানানো হয়। আমার আম্মা জলপাই দিয়েও কাশ্মীরী আচার বানাতেন। সেই কথা মনে পড়তে আমার ও ইচ্ছে হল এই আচারটা বানাই। তাই বানিয়ে ফেললাম মিনি চ্যালেন্জের জন্য জলপাইয়ের কাশ্মীরী আচার।

রান্নার নির্দেশ
- 1
জলপাইগুলো ধুয়ে গায়ে চারটা করে বটি বা ছুরি দিয়ে আঁচর কেটে নিন। ফুটন্ত পানিতে জলপাইগুলো একটু ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে ফেলুন। একটি কড়াইয়ে চিনি, সিরকা, আদা, রশুন, মরিচ স্লাইস, কালো জিরা ও লবণ নিয়ে নিন।
- 2
মাঝারি আঁচে কড়াই চুলায় বসিয়ে জ্বাল দিন। সামান্য
মরিচের গুড়া দিয়ে দিন। ১০-১৫ মিনিট রান্না হওয়ার পরে যখন আদা ও রশুন সিদ্ধ হয়ে যাবে তখন জলপাইগুলো দিয়ে দেবেন। আঁচ আরেকটু কমিয়ে দেবেন ও মাঝে মাঝে নাড়বেন। দশ মিনিট পরে একটু চেখে দেখবেন টক মিষ্টি স্বাদ ঠিক আছে কিনা। প্রয়োজন হলে আরও আধাকাপ চিনি মেশাতে পারেন। পনেরো মিনিটের মধ্যেই তৈরী হয়ে যাবে জলপাইয়ের কাশ্মীরী আচার। পোলাও, বিরিয়ানি, ভাত অথবা এমনি এমনি উপভোগ করুন এই সুস্বাদু আচার! - 3
- 4
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি