ডাবের জলের পুডিং(daaber joler pudding recipe in Bengali)

গরমকালে ঠাণ্ডা ডাব খেয়ে যেই তৃপ্তিটা উপভোগ করা যায়, তা অন্য কিছুতে পাওয়া খুবই কঠিন। এই রেসিপি আমি খুঁজে পাই এক বছর আগে। তখন করার সময় বা সুযোগ হয়নি নানান কারণে, কিন্তু লকডাউনে সময় পেয়ে আর গরমে মাকে কষ্ট পেতে দেখে ভাবলাম এর থেকে পার্ফেক্ট সময় আর হবেনা।

রান্নার নির্দেশ
- 1
ডাবের শাসকে লম্বা করে কেটে নিয়ে পুডিং বোলে সাজিয়ে ফ্রীজে রেখে দিন।
- 2
ঈষদ ঊষ্ণ জলে জেলাটিন বা আগার আগার বা চাইনা গ্রাস কে ভিজিয়ে রাখুন। (জেলাটিন হলে সেটাকে জলে মিশিয়ে নিন। বাকি অন্য কিছু হলে সেটা জলে ভিজতে দিন অন্তত ৫ মিনিট)
- 3
একটা পাত্রে ডাবের জল ঢালুন, স্বাদ অনুসারে চিনি দিন। জেলাটিন টা ঢেলে দিন। এগার এগার বা চাইনা গ্রাস হলে, জল থেকে সেটা নিংরে নিয়ে ডাবের জলে দিয়ে দিন। (এগার এগার বা চাইনা গ্রাস দেখতে একদম transparent sheet বা string-এর মতো হয়)
- 4
গ্যাস জ্বালান এবং মিডিয়াম ফ্লেমে ডাবের জলটা ফুটতে দিন। হাতা দিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না চিনি ও বাকি পদার্থ গোলে যায়।
- 5
১০ মিনিট ফুটতে দেবেন। তারপর গ্যাস বন্ধ করে মিশ্রণটি ছেকে নিন।
- 6
পুডিং বোল ফ্রীজ থেকে বার করে ডাবের শাসের উপর মিশ্রণটি ঢেলে দিন।
- 7
৩০ মিনিট বাইরেই ঠাণ্ডা হতে দিন, তারপর আবার ১ ঘণ্টা ফ্রীজে ঠাণ্ডা হতে দেবেন।
- 8
এক ঘন্টা পর পুডিং বোলটি বের করে পুডিং এর ধারগুল ছুরি দিয়ে কেটে নিন। আপনার ডাবের জলের পুডিং এবার রেডি।
- 9
কেকের মতো কেটে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা ডাবের জলের পুডিং।
Made this recipe? Share a Cooksnap!
Let Mahasweta Chakraborti know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)