বাসন্তী পোলাও(basanti pulao recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল ভালো করে ধুয়ে পুরো সুকিয়া নিতে হবে।
- 2
তারপর চাল ঘি,(সামান্য ঘি রেখে দিতে হবে কাজু কিসমিস ভাজার জন্য)দারচিনি, লবঙ্গ, এলাচ, হলুদ ও আদা বাটা দিয়ে ভালো করে ১ঘণ্টা মাখিয়া রেখে দিতে হবে।
- 3
এবার একটা করাই বাঁচানো ঘি তে কাজু কিসমিস ভেজে নিতে হবে তারমধ্যে মাখানো চাল সহ সব দিয়ে কম আঁচ এ ৫মিনিট ভেজে নিতে হবে।
- 4
তারপর জল দিতে হবে (যদি ২কাপ চাল হয় ঠিক ৪কাপ জল দিতে হবে),নুন দিয়ে নারিয়া ঢেকে দিতে হবে ১০মিনিটের জন্য।
- 5
ঠিক ১০মিনিট পর ঢাকনা খুলে লঙ্কা চিরে দিতে হবে ও তার সাথে আন্দাজমত চিনি(বাসন্তী পোলাও মিষ্টি ভালো লাগে তাই চিনি টা একটু বেশি দি আমি) দিতে হবে,হালকা হাতে সব টা মিশিয়ে দিতে হবে যাতে চাল না ভেঙ্গে না যায়।আরো ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, পুরোটাই হবে কম আঁচ এ।
- 6
ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12802520





মন্তব্যগুলি (2)