টফু টমেটো (tofu tomato recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সোয়াবিন দানা মিক্সিতে বেটে দুধ বের করে নিলাম ।
- 2
দুধ লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে ফুটালাম।
- 3
সেই দুধ ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা কেটে নিলাম
- 4
ছাঁকনি তে ছেঁকে একটা রুমাল এ বেঁধে শিলে চাপা দিয়ে জল বার করে নিলাম ।
- 5
জল ঝরিয়ে পনিরের মত কেটে নিলাম টফু ।
- 6
এবার কর্নফ্লাওয়ার নুন ধনেগুঁড়ো গোলমরিচ দিয়ে ব্যাটার তৈরি করলাম ।
- 7
এতে টফু চুবিয়ে তেলে ভেজে নিলাম ।
- 8
এবার তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিলাম ।
- 9
এতে থেঁতো করা রসুন আদা বাটা দিলাম ।
- 10
সাঁতলে টমেটো দিলাম ।
- 11
এতে হলুদ ধনেগুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিলাম ।
- 12
কষিয়ে টমেটো সস দিলাম ।
- 13
জল দিয়ে ফুটলে এতে টফু দিলাম ।
- 14
নুন দিলাম ।
- 15
ধনেপাতা কুচি দিলাম ।
- 16
পরিবেশন করলাম ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12804152














মন্তব্যগুলি (2)