শোল মাছের ধোকা (shoal maacher dhoka recipe in Bengali)

Shrabani Acharya Chakraborty @cook_17755457
#প্রিয় লাঞ্চ রেসিপি
শোল মাছের ধোকা (shoal maacher dhoka recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
এই রান্নাটির জন্য স্কিনলেশ শোল মাছ নিতে হবে। আমিও এক্ষেত্রে তাই নিয়েছি। প্রথমে মাছ আর আলু নুন, হলুদ আর লংকা গুড়ো দিয়ে ম্যারিনেট করে ১০ মিনিট মত রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে মাছ আর আলু ভেজে তুলে রাখতে হবে।
- 2
এবার ওই তেলেই তেজপাতা অর গোটা শুকনো লংকা ফোড়ন দিয়ে পেয়াজ, আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে। এরপর এতে টমেটো পিউরি, লংক গুড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।
- 3
এরপর এতে টমেটোর টুকরো দিয়ে আরও ২ মিনিট মত রান্না করে নিলেই রেডি শোল মাছের ধোকা। গরম ভাতের সাথে পরিবেশন করুন।
- 4
এবার এতে স্বাদমতো নুন, সামান্য হলুদ আর চিনি দিয়ে নাড়াচাড়া করে সবশেষে মৌরি বাটা দিয়ে আরও ২ মিনিট মত কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে উঠলে তাতে মাছ আর আলু দিয়ে ডাকা দিয়ে রান্না করতে হবে আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12832278



মন্তব্যগুলি (3)