ভেটকি মশালা কারি (Bhetki mashla curry recipe in Bengali)

Nivedita Ghosh @cook_22971027
#প্রিয় লাঞ্চ রেসিপি
ভেটকি মশালা কারি (Bhetki mashla curry recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে তেল দিয়ে মসলা মাখানো মাছ গুলো ভেজে নিতে হবে
- 2
এরপর মাছ গুলো তুলে নিয়ে ঐ তেলে ফোরন হিসেবে সাদা জিরে,দারূচিনি, ছোট এলাচ,লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে নাড়তে হবে এবং অল্প জল দিয়ে কষাতে হবে,যখন রান্না থেকে তেল বের হবে তখন টক দই এর মধ্যে বেরেস্তা, হলুদ গুঁড়া,লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে, মিশ্রনটি কড়াইতে ঢেলে ভালো করে আবার কষতে হবে। এরপর যখন রান্না থেকে তেল বের হবে তখন অল্প জল দিয়ে ভাজা মাছ গুলো কে ছেড়ে দিতে হবে।
- 3
জল একটু টেনে এলে তাতে গরম মসলা গুঁড়া ও ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটি বন্ধ করে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12843433







মন্তব্যগুলি