কাতলা মাছের রেজালা (katla maacher rezala recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি
কাতলা মাছের রেজালা (katla maacher rezala recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলি নুন দিয়ে হালকা করে ভেজে নিন।
- 2
ওই ভাজা মাছগুলিকে টক দই, পেঁয়াজ রসুন বাটা, জিরা আর লঙ্কা গুঁড়োর একটা পেস্ট করে ওটা দিয়ে মাখিয়ে রাখুন।
- 3
এবার কড়াইতে তেল দিন ।ওর সাথে এক চামচ ঘী ও দিন। অল্প পেয়াজ মুচমুচে করে বেরেস্তা করে নিন।এবার ওতে শুকনো লঙ্কা, এলাচ আর দারুচিনি ফোঁড়ন দিন।হালকা ভেজে ওতে বাদাম পোস্ত বাটা আর আদা বাটা দিয়ে ভাজুন। কাঁচা মসলার গন্ধ চলে গেলে ওতে নুন, কাঁচা লঙ্কা আর হালকা জল দিয়ে কষিয়ে নিন।
- 4
ফুটে উঠলে মসলা মাখানো মাছগুলি মসলা সহ দিন ওতে।
- 5
ফুটে একটু কষা হলে ভাজা বেরেস্তা গুলি দিন আর অল্প কেওড়া জল ছড়িয়ে দিন। মিষ্টি চাইলে একটু চিনি অ্যাড করুন।
- 6
এবার গা মাখা ঝোল রেখে পোলাও বা ভাতের সাথে পরিবেশন করুন কাতলা শাহী রেজালা।
Made this recipe? Share a Cooksnap!
Let Paramita Sengupta know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (3)