ম্যাঙ্গো কেক (mango cake recipe in Bengali)
#ডিলাইটফুল'ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আম কেটে মিক্সিতে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। তারপর কড়াইতে আমের পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে আর আমের মিষ্টি বুঝে চিনি দিয়ে দেবেন।
- 2
আর একদিকে একটি বাটিতে ১কাপ ময়দা,২কাপ গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ,½কাপ তেল একসঙ্গে মিশিয়ে নেবেন তার মধ্যে একটু করে দুধ দিয়ে মিশিয়ে নেবেন।ব্যাটারটি খুব গাঢ় হবে না আবার পাতলাও হবে না। মাঝামাঝি থাকবে।
- 3
তারপর ওই মিশ্রণে ½কাপ আমের মিশ্রণ দিয়ে মিশিয়ে নেবেন। আর সবশেষে ইনো দিয়ে আর একবার মিশিয়ে নিন
- 4
এবার একটি কেক প্যানকে ভালো করে তেল মাখিয়ে বাটার পেপার দিয়ে মিশ্রণটা ঢেলে দিন। আর ৪০-৪৫মিনিট প্রেসার কুকারে বেক করে নিন।
- 5
ক্রিম বানানোর জন্য বাটারটিকে ২০মিনিট মত ব্লেন্ড করে নিন (ইলেকট্রিক ব্লেন্ডারে ৬-৭মিনিট)। তারপর চিনি আর কনডেন্স মিল্ক দিয়ে ব্লেন্ড করুন (২০মিনিট)।
- 6
তারপর আপনার পছন্দমত ডেকরেশন করে নিন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (6)