চানা মাশালা (Chana Masala recipe in bengali)

#স্পাইসি
রবিবার মানেই একটু স্পেশাল খাওয়া দাওয়া , জমিয়ে রান্নাবান্না, মশগুল আড্ডা। লকডাউন বলে আড্ডা না হোক, খাওয়া দাওয়া তো চলতেই পারে তাই না?
একটু ভালো কিছু রান্না করতে পারলে মন টাও একটু ভালো হয়ে যায় আর কি!

রান্নার নির্দেশ
- 1
কাবলি ছোলা সারারাত জলে ভিজিয়ে রেখে প্রেশারকুকারে ভালো করে সিদ্ধ করে নিতে হবে।
- 2
আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে।
- 3
কড়াইতে সঃতেল দিয়ে তাতে তেজপাতা ও গোটা জিরে ফোঁড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা-রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, ধনে-জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, পরিমাণমতো নুন, সামান্য চিনি দিয়ে ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ।
- 4
কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে আরেকটু সময় নিয়ে কষিয়ে জল দিতে হবে।
- 5
ঝোল খানিকটা ফুটে ঘন হয়ে এলে ম্যাগি মশলা ও অল্প গরমমশলা গুঁড়ো ছড়িয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে দিলেই রেডি স্পাইসি চানা মাশালা। গরম গরম রুটি, পরোটা, নান বা বাটুরের সাথে জাস্ট জমে যাবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (8)