করোলা বোট (korola boat recipe in Bengali)

#তেঁতো/টক
বাড়ির বাচ্চাদের সাথে তেতোর মোটামুটিসব সময়েই আড়ি, কিন্তু এইভাবে যদি রান্না করা যায় তবেওদের সাথেও তেতোর বন্ধুত্ব হয়ে যাবে।
করোলা বোট (korola boat recipe in Bengali)
#তেঁতো/টক
বাড়ির বাচ্চাদের সাথে তেতোর মোটামুটিসব সময়েই আড়ি, কিন্তু এইভাবে যদি রান্না করা যায় তবেওদের সাথেও তেতোর বন্ধুত্ব হয়ে যাবে।
রান্নার নির্দেশ
- 1
করলা মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়ে, জলের মধ্যে অল্প লবণ ও তেঁতুল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরফলে তেতো স্বাদ একটু কমে যাবে।দানা ফেলে দিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে সেদ্ধ করলা হালকা ভেজে তুলে নিতে হবে।
- 2
পুর বানানোর জন্য কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ স্বচ্ছ মতো হয়ে গেলে ওতে রসুন বাটা দিয়ে ভাজতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে আদা বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি স্বাদ মতন লবণ ও চিনি কষতে হবে। টমেটো গলে এলে ছানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার অর্ধেক করে ভাজা করলার মধ্যে পুর দিয়ে ওপরে গ্রেট করা চিজ দিয়ে দিতে হবে।
- 3
প্যানে অল্প তেল মাখিয়ে গরম করে নিয়ে করলা গুলো দিতে হবে। একটা ঢাকা চাপা দিয়েকম আঁচে বসিয়ে রাখতে হবে।চিজ গলে গেলে নামিয়ে নিলেই রেডি। গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (14)