থোড় চিংড়ি (Thor chingri recipe in Bengali)

থোড় চিংড়ি (Thor chingri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই নুন হলুদ মাখিয়ে কুচো চিংড়ি টাকে এক চা-চামচ তেল দিয়ে ভেজে তুলে রাখতে হবে।
- 2
তারপর থোর টাকে প্রেসার কুকারে পরিমাণমতো জল দিয়ে চারটি সিটি মেরে নামিয়ে নিতে হবে এবং জল ঝরে গেলে,হাতের সাহায্যে ভালোভাবে চিপে চিপে জলটাকে বার করে নিয়ে থোর টা,একটা আলাদা বাটিতে রাখতে হবে।
- 3
এবার কড়াইতে বাকি তেলটুকু দিতে হবে ।তেল গরম হলে, পাচফোরন দেব এবং ফোরণের গন্ধ বেরোলে পেপেটা দিয়ে খুব ভালোভাবে দু মিনিট ভেজে নেব ।ভাজা হয়ে গেলে তারপর আদা টা দিয়ে দেবো তারপর একে একে নুন,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পেপেটা কে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট।
- 4
কষানো হয়ে গেলে এবার, আগে থাকতে সেদ্ধ করে রাখা থোরটা এর মধ্যে দিয়ে দেব এবং সেটা কেও মিনিটখানেক খুব ভালো করে কষিয়ে নেব ।কষানো হয়ে গেলে,এরপর এখানে অল্প একটু জল দেব এবং ঢাকা চাপা দিয়ে দুমিনিট মত রেখে দেবো কষানো জন্য।
- 5
এবার দুমিনিট পর ঢাকা চাপা খুলে আগে থাকতে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেব এবং এটাকে আরো 2 মিনিট ভালোভাবে তরকারির সাথে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করবো ।মিনিট পাঁচেকের মধ্যে পেঁপে সেদ্ধ হয়ে যাবে এবং তরকারি টা একদম মাখা মাখা করে নামানোর আগে ওপর থেকে ঘি এবং গরম মসলা ছড়িয়ে পরিবেশন করব।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (2)