বোয়াল মাছের ঝাল (Boal macher jhaal recipe in Bengali)

#ebook2
#বাংলা নববর্ষ
#india2020
বোয়াল মাছের ঝাল (Boal macher jhaal recipe in Bengali)
#ebook2
#বাংলা নববর্ষ
#india2020
রান্নার নির্দেশ
- 1
বোয়াল মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে সর্ষের তেল আর কর্ণফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে ।(কারণ এই মাছ গরম তেলে দিলেই ফেটে চারি দিকে তেল ছিটকে যায়। আর ওই তেল গায়ে পড়লে ফোস্কা হয়ে যায়)।
- 2
তারপর মাছ গুলো সর্ষের তেলে ভালো করে ভেজে নিতে হবে।
- 3
তারপর ঐ তেলের মধ্যে আর ও কিছুটা /পরিমাণ মতো তেল দিয়ে পিয়াঁজ বাটা দিয়ে একটু ভাজা হলে ওর মধ্যে একে একে উপকরণের সব বাটা মসলা ও গুঁড়ো মশলা গুলো দিয়ে নুন দিয়ে কষতে কষতে যখন তেল মশলা থেকে উপরে উঠে আসবে তখন ১ কাপ জল দিতে হবে।
- 4
তারপর যখন ফুটে উঠবে তখন আগের থেকে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ঢেকে দিতে হবে ৫ মিনিটের জন্য।৫ মিনিট পর ঢাকনা খুলে মাছের গ্রেভি টা মাখা মাখা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে প্লেটের মধ্যে গোটা কাঁচা লঙ্কা, গোল করে কাটা পিঁয়াজ আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (9)