আলু পনির ব্রেড রোল (aloo paneer bread roll recipe in Bengali)

#Snacks
#BongCuisine
এটি একটি মুখরোচক জলখাবার।যেটা ছোটো বড়ো সকলেরি খুব পছন্দ হবে।
আলু পনির ব্রেড রোল (aloo paneer bread roll recipe in Bengali)
#Snacks
#BongCuisine
এটি একটি মুখরোচক জলখাবার।যেটা ছোটো বড়ো সকলেরি খুব পছন্দ হবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে।পনির গুলো লম্বা লম্বা করে কেটে নিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি,ক্যাপ্সিকাম কুচি,টমেটো কুচি,কাঁচালঙ্কা কুচি,আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে।এবার ওর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো,জীরে গুড়ো সব দিয়ে কষিয়ে নিতে হবে।একটু জল দিয়ে সেদ্ধ হওযার জন্য ঢেকে দিতে হবে।সেদ্ধ হয়ে গেলে আলু হাত দিয়ে ভেঙে ওর মধ্যে দিয়ে আবার কষিয়ে নিতে হবে।তারপর ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে।ব্রেড গুলোর শক্ত চারপাশ কেটে দিতে হবে।
- 3
এবার এক একটা ব্রেড নিয়ে সামান্য জলে ভিজিয়ে ওর উপরে আলুর পুর টা দিয়ে মেওনিস,টমেটো সস দিতে হবে।একটা পনির টুকরো মাঝখানে দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে দিতে হবে রোলের মতো করে।
- 4
কড়াইতে তেল গরম করে ভেজে নিলে তৈরি হয়ে গেলো আলু পনির ব্রেড রোল।
Made this recipe? Share a Cooksnap!
Let Mampi Chakraorty know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (3)