রান্নার নির্দেশ
- 1
প্রথমে 100 গ্রাম সয়াবিন ভালো করে জলে সেদ্ধ করে নিতে হবে! এরপর সেদ্ধ করা সয়াবিন ঠান্ডা করে নিয়ে চিপে সয়াবিন এর ভেতরের সব জল বের করে নিতে হবে!
- 2
এরপর চিপে নেওয়ার সোয়াবিন গুলোতে দু'চামচ কনফ্লাওয়ার ও দু চামচ ময়দা ও অল্প একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে সয়াবিন গুলোকে ভেজে তুলে নিতে হবে!
- 3
এরপর অন্য একটা কড়াই ফোর টেবিল স্পুন সাদা তেল দিতে হবে! এরপর ওই তেলের মধ্যে টুকরো করা পেঁয়াজ, টুকরো করা ক্যাপ্সিকাম, ও টুকরো করা টমেটো দিয়ে দিতে হবে! এরপর কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে! এরপর এর মধ্যে দিতে হবে স্বাদমতো নুন, স্বাদমতো লঙ্কাগুঁড়ো, ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ!
- 4
ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সয়া সস টমেটো সস ও 2 টেবিল চামচ কনফ্লাওয়ার অন্য একটা বাটিতে অল্প জল দিয়ে গুলে নিয়ে সেই মিশ্রণটি কড়াইয়ে দিয়ে দিতে হবে! এরপর আবারো মিনিট পাঁচেক ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে!
- 5
এরপর কষানো হয়ে গেলে ভেজে রাখা সোয়াবিন গুলির মধ্যে দিয়ে দিতে হবে! এরপর দুই মিনিটের মতো আবারো কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে! ব্যস তৈরি হয়ে গেল সোয়া চিলি/ চিলি সয়া! এরপর গরম গরম ভাত অথবা পরোটার সাথে নববর্ষের দিন পরিবেশন করুন!
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (3)