লইট্যা ঝুড়ি ভুনা (loitya jhuri bhuna recipe in Bengali)

Sutopa Mukherjee @cook_21163363
#মাছের রেসিপি
লইট্যা ঝুড়ি ভুনা (loitya jhuri bhuna recipe in Bengali)
#মাছের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
মাছে নুন মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে।তারপর তেল গরম হলে আলুগুলো দুবার করে ভেজে নিতে হবে। এরপর তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, টমেটো পেস্ট, এক চিমটি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।
- 2
এবার মাছ দিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে। মাছ ভেঙ্গে মশলার সাথে মিশে যাবে ধীরে ধীরে। মশলা এবং মাছ মিশে ঝোল শুকিয়ে তেল উপরে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর পাত্রে ঢেলে গরম ভাতের সাথে পরিবেশন করাতে হবে মজাদার লইট্টা মাছের ঝুরি ভুনা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13560123








মন্তব্যগুলি (9)