চিংড়ি মাছের চচ্চড়ি (chingri maacher chocchori recipe in Bengali)

Ankita Basu Saha @ankitab123
#দৈনন্দিন রেসিপি
চিংড়ি মাছের চচ্চড়ি (chingri maacher chocchori recipe in Bengali)
#দৈনন্দিন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু লম্বা লম্বা পাতলা করে কেটে নিতে হবে। চিংড়ি শিরা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ও লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম করে চিংড়ি হালকা করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
- 3
পিঁয়াজ হালকা ভাজা হলে আলু ও টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে সামান্য জল ছিটিয়ে কষতে হবে টমেটো গলে যাওয়া অব্দি। কষে গেলে অল্প জল দিয়ে ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করতে হবে।
- 4
ফুটে উঠলে চিংড়ি ও চিনি দিয়ে ৪-৫ মিনিট রান্না করতে হবে। জল পরিমাণমতো শুকিয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে হবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13651449




মন্তব্যগুলি (2)