রান্নার নির্দেশ
- 1
কড়াইতে সবটা তেল গরম করে নুন হলুদ মাখিয়ে চিংড়ি ভেজে তুলে নিন।
- 2
ঐ তেলে আলুর টুকরো ভেজে তুলে নিন।
- 3
এবার তেলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে তার মধ্যে টমেটো কুচি ও নুন দিয়ে কসান।
- 4
টমেটো গলে গেলে ওর মধ্যে আদা বাটা, জিরে, ধনে,হলুদ ও লঙ্কা গুড়ো দিয়ে দিন।সামান্য জলের ছিটে দিয়ে সব ভালো করে মিশিয়ে নিন।
- 5
এবার ভেজে রাখা আলু দিয়ে দিন। ভালো করে কষিয়ে জল দিয়ে দিন। ফুটে উঠলে গ্যাস কমিয়ে চাপা দিয়ে রাখুন 5মিনিট।
- 6
তারপর ঢাকা খুলে ভাজা চিংড়িগুলো দিয়ে আরো 2-3মিনিট ফোটান।
- 7
কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13655345





মন্তব্যগুলি (3)