তালের ভাজা পিঠে(taler bhaaja pithe recipe in Bengali)

Monidipa Das @cook_25826140
তালের ভাজা পিঠে(taler bhaaja pithe recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
নারকেল কু্রিয়ে নারকেলের ছাই বানিয়ে নিতে হবে। নারকেল কোড়ার সাথে চিনি মিশিয়ে ১০ মিনিট রান্না করে নিতে হবে।
- 2
তালের কাই গরম করে নিতে হবে।
- 3
চালের গুঁড়ির সাথে অল্প নুন দিয়ে গরম তালের কাই অল্প অল্প নিয়ে মাখতে হবে। পুরো মাখাটা হবে তাল দিয়ে কোনো জল দেওয়া যাবে না। ভালো করে মেখে খুব নরম না আবার খুব শক্ত ও না এই রকম ডো করে নিতে হবে।
- 4
ওই ডো থেকে একটু একটু করে নিয়ে পুর পিঠের মতো ছোট ছোট আকারে বানিয়ে নিতে হবে। ভেতরে নারকেলের পুর দিতে হবে।
- 5
কড়াই তে সাদা তেল গরম করে পিঠে গুলো অল্প আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস রেডি তালের ভাজা পিঠে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13692169











মন্তব্যগুলি (9)