চিকেন ডেভিল (chicken devil recipe in bengali )

চিকেন ডেভিল (chicken devil recipe in bengali )
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ পেস্ট আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষে চিকেন কিমা দিয়ে কষতে হবে, কষতে কষতে জল শুকিয়ে এলে গুঁড়ো মশলা নুন ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে । টমেটো সস দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে
- 2
ব্রেডক্র্যামস দিয়ে ভালো করে মিশিয়ে মাখা মাখা করে মিশিয়ে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে
- 3
ডিম সেদ্ধ করে দু টুকরো করে নিতে হবে, ডিম ফেটিয়ে ময়দা ও নুন মিশিয়ে নিতে হবে, ব্রেডক্র্যামস একটা প্লেটে ছড়িয়ে নিতে হবে । এবার কিমার মিশ্রণ থেকে একটু নিয়ে হাতে ছড়িয়ে একটা ডিমের টুকরো নিয়ে আরো একটু মিশ্রন নিয়ে ডিম ঢেকে দিতে হবে ।
- 4
এবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্র্যাম্বসে গড়িয়ে আবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেডক্র্যামসে গড়িয়ে নিতে হবে (ডাবল কোটিং এর জন্য) । সব তৈরি করে নিতে হবে
- 5
কড়াইতে তেল গরম করে চিকেন ডেভিল সোনালি করে ভেজে তুলতে হবে
- 6
পরিবেশন এর জন্য প্রস্তুত চিকেন ডেভিল
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (3)