ছানার পায়েস (chanar payesh recipe in bengali)

#GA4#Week8
অষ্টম সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি দুধ আর বানিয়েছি ছানার পায়েস
ছানার পায়েস (chanar payesh recipe in bengali)
#GA4#Week8
অষ্টম সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি দুধ আর বানিয়েছি ছানার পায়েস
রান্নার নির্দেশ
- 1
প্রথমে এক লিটার দুধ গ্যাসে বসান একটু ফুটে উঠলে পাতি লেবুর রস মেশান একটু নারতে থাকুন গ্যাস অফ করুন। ছানা ঠান্ডা হলে জলে ভালো করে ধুয়ে নিন যাতে টক ভাব চলে যায়। একটা সাদা কাপড়ে ছানা বেঁধে ঝুলিয়ে রাখোন জল ঝরানো জন্য। ৩০ মিনিট পর ছানা একটা পাত্রে ঢেলে ভালো করে মেখে নিন। মোটামুটি ১০০ গ্রাম ছানা পাওয়া গেছে
- 2
এই বার বাকি দুধ গরমে বসান হালকা আঁচে ফুটতে দিন ২০ মিনিট পর অনবরত নাড়তে থাকুন আরও ১০ মিনিট। ১ লিটার দুধ ফুটে অর্ধেক হলে তবে তা ঘন হবে এবং পায়েস করা যাবে।
- 3
১/২ চা চামচ ঘি দিয়ে কাজু কিসমিস ভেজে নিন।দুধ ঘন হলে চিনি ছোট এলাচ থেঁতো করে আর জায়ফল গুড়ো মেশান।নাড়তে থাকুন চিনি গলে গেলে ছানা মেশান আরও ১০ মিনিট হালকা আঁচে নাড়ুন। কাজু কিশমিশ বাকি ঘি মেশান। গ্যাস অফ করে ১০ মিনিট রেখে পরিবেশন করুন ছানার পায়েস।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (4)