কাজু ছানা পায়েস (kaju chana payesh recipe in bengali)

আজকাল অনেকেই বেশি মিষ্টি পছন্দ করেনা। আর করলেও শারীরিক জটিলতার জন্য খেতে পারেনা। তাই আমি একটু কম মিষ্টি সমৃদ্ধ পায়েসের রেসিপি দিচ্ছি। এই পায়েসটির মিষ্টতা মধ্যমমানের।
কাজু ছানা পায়েস (kaju chana payesh recipe in bengali)
আজকাল অনেকেই বেশি মিষ্টি পছন্দ করেনা। আর করলেও শারীরিক জটিলতার জন্য খেতে পারেনা। তাই আমি একটু কম মিষ্টি সমৃদ্ধ পায়েসের রেসিপি দিচ্ছি। এই পায়েসটির মিষ্টতা মধ্যমমানের।
রান্নার নির্দেশ
- 1
কালোজিরে চাল ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি।
- 2
কাজুবাদামগুলো ব্লেন্ড করেছি। কিসমিস অল্প জলে ভিজিয়ে রেখেছি। আর গরমমশলা গুড়ো করেছি। লেবু কেটে রস বের করে রেখেছি।
- 3
এক লিটার দুধ জ্বাল দিয়ে ফুটে ওঠলে তার ভেতর লেবুর রস ঢেলে দিলাম। তারপর দুধ ফেটে গিয়ে ছানা তৈরী হলো। সেই ছানা ছাকনি দিয়ে ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। জল ঝরে এলে হাত দিয়ে হাল্কা করে মেখে নিয়েছি।
- 4
আরেকটি পাত্রে বাকী তিন লিটার দুধ ঢেলে চুলায় বসিয়ে দিলাম। দুধের ভেতর এলাচ, লং, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপর ক্রমশ নাড়িয়ে যেতে থাকলাম। দুধ ফুটে উঠলে চাল ঢেলে দিলাম। চাল একেবারে নরম হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে হাল্কা করে ঘুটে নিলাম।
- 5
এবারে সেই ছানা ভেঙ্গে ভেঙ্গে ছড়িয়ে দিলাম দুধের ভেতর। সেই সাথে কাজুবাদাম গুড়োও দিয়েছি। নাড়িয়ে যেতেই থাকলাম। অবশেষে দুইবার ফুটে উঠলে চিনি, কিসমিস দিয়ে দিলাম (চাইলে অল্প একটু ঘি-ও যোগ করে দেয়া যেতে পারে)। সেই সাথে নাড়িয়ে যেতে থাকলাম। সব মিশে গিয়ে আরেকবার ফুটে উঠলে উপর থেকে গরমমসলা গুড়ো ছড়িয়ে দিয়ে চুলো বন্ধ করে নামিয়ে নিলাম।
- 6
বাটিতে ঢেলে নিয়ে উপরে পেস্তাবাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। তৈরী হয়ে গেলো কাজু-ছানার পায়েস।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (9)