এগ নুডুলস্ (egg noodles recipe in bengali)

Sutapa Datta @cook_26614298
এগ নুডুলস্ (egg noodles recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 2 টো ডিম ফাটিয়ে নেবো ওর মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো অরিগ্যানো দিয়ে ফেটিয়ে নেব। তারপর ফাইপ্যান গরম করে অল্প বাটার দিয়ে মামলেট বানিয়ে নেব।
- 2
মামলেট এর দুপিঠ ভালো করে ভেজে রোল করে নামিয়ে নেব।
- 3
একটি ছুরি দিয় রোল করা মামলেট টি ছোট রিং করে কেটে নেব।কাটার পর বেশি বড় লাগলে মাঝখান থেকে অর্ধেক করে নেব।তারপর কড়াই গরম করে বাটার দেব ওর মধ্যে পেঁয়াজ ক্যাপ্সিকাম কাঁচালঙ্কা আদা রসুন কুচি নুন লঙ্কাগুঁড়ো অরিগ্যানো টমেটো সস চিলি সস দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে ডিম গুলি দিয়ে দেব একটু নেড়ে নামিয়ে নেব।তৈরী এগ নুডুলস।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14017279












মন্তব্যগুলি (5)