পমফ্রেট গ্রিলড (grilled pomfret recipe in bengal)

পমফ্রেট বাঙালিয়ানা স্টাইলে গ্রিল করেছি। অবশ্য সহায়তায় আমার বর। আটলান্টিকের পমফ্রেটগুলো আকারে বেশ বড় হয়। দুটো পমফ্রেট গ্রিল করেছিলাম। অবশ্য সার্ভিং ডিশে একটা মাছ সাজিয়েছি।

রান্নার নির্দেশ
- 1
বড়ো পমফ্রেট বলেই দুই টুকরো করেছি। তারপর হলুদ-লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ১০ মিনিট পর ধুয়ে পরিষ্কার করে লেবুর রস, হলুদ, জিরা, ধনে, কারি পাউডার, ফিস সস, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কাবাটা, টমেটো পেস্ট, লবণ এবং অলিভ অয়েল দিয়ে মাখিয়ে নিলাম। তিরিশ মিনিট রেখে দিলাম।
- 2
ওভেন ৩৫০ ডিগ্রী সেলসিয়াসে গরম করে নিলাম। তারপর ওভেন ট্রে'র উপর তেল মাখিয়ে নিলাম। পমফ্রেট মাছ দুটো তার উপর রেখে ওভেনে ঢুকিয়ে দিলাম। সময় সেট করেছি ৫০ মিনিট। আর তাপমাত্রা ৪০০ ডিগ্রী সেলসিয়াস। কুড়ি মিনিট পর ওভেন খুলে মাছ উলটে দিয়ে আবার ওভেনে ঢুকিয়ে দিলাম। তিরিশ মিনিট পর বের করে নিয়ে পরিবেশনের প্লেটে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে, গাজর, লেবু, টমেটো, শসা, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম।
- 3
👉এই পদ চুলাতেও করা যায়। ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম হলে মাছ দুটো দিয়ে হাল্কা আঁচে রেখে ঢেকে রাখতে হয়। মাছ অল্প সেদ্ধ হয়ে গেলে, তখন ঢাকনা সরিয়ে নিয়ে জ্বাল বাড়িয়ে দিয়ে ভেঁজে নিলেও স্বাদের কোনো কমতি হয়না। ♦আমি সাধারণত মাছ বা মাংস রাতেই ম্যারিনেট করে রাখি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)