থাই স্যুপ (thai soup recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
১ লিটার পানিতে চিকেন স্টকের সব উপকরণ মিশিয়ে নিন। মাঝারি আঁচে পাত্রটি ঢেকে চুলায় বসিয়ে দিন। স্টকের উপরে তেল ভেসে উঠলে নামিয়ে, ভেতরের মাংস ও অন্যান্য উপকরণ ছেকে পানিটা বের করুন।
- 2
১/২ কাপ চিকেন স্টকের মধ্যে ১ টেবিল চামচ ভিনেগার, ২ টেবিল চামচ চিলি সস ও ১ টেবিল চামচ সয়া সস মিনিট পাঁচেক মিশিয়ে মিশ্রণটি নামিয়ে নিন। চিকেন ও খোসা ছাড়ানো চিংড়ি লবণ গোলমরিচ গুড়া দিয়ে সেদ্ধ করে নিন।
- 3
১ টি বড় সসপ্যানে চিকেন স্টক ঢালুন। এতে সেদ্ধ করে রাখা মুরগি ও চিংড়ি, বানিয়ে রাখা সসের মিশ্রণ, লেমনগ্ৰাস, লবণ, পাপরিকা, কাঁচামরিচ ফালি, আদার টুকরো, গোলমরিচ গুড়া দিয়ে ভালো করে নাড়তে থাকুন। অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন।
- 4
এবার খানিকটা চিকেন স্টকে কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নিন। এবার কর্নফ্লাওয়ার ও ফেটানো ডিম স্টকে ঢেলে দিন।
- 5
৭-৮ মিনিটের মধ্যে স্যুপ ঘন হয়ে আসবে, এরপর এতে চিনি ও লেবুর রস দিয়ে নামিয়ে নিন
- 6
ব্যস তৈরি মজাদার থাই স্যুপ। গরম গরম থাই স্যুপ।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (6)