স্পাইসি মাশরুম (Spicy Mushroom recipe in bengali)

Sujata Chaudhuri @cook_26586863
স্পাইসি মাশরুম (Spicy Mushroom recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাশরুম গুলো বক্স থেকে বের করে ভালো করে ধুয়ে দুই টুকরো করে কেটে নিতে হবে। এরপর রসুন কুচি করে কেটে নিতে হবে। পিঁয়াজ কলি টুকরো করে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে নিতে হবে।
- 2
একটি কড়াই ওভেনে বসিয়ে তাতে এক টেবিল চামচ বাটার দিয়ে কম আঁচে গলিয়ে নিতে হবে। তাতে রসুন কুচি দিয়ে হাল্কা করে ভেজে নিতে হবে। তাতে পিঁয়াজ কলি এবং কাঁচা লঙ্কা মিশিয়ে হাল্কা করে ভেজে নিতে হবে।
- 3
এরমধ্যে মাশরুমের টুকরো, পরিমাণ মতো নুন, দুই রকম সস, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুখন রেখে দিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এবং গরম গরম পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14211482










মন্তব্যগুলি (4)