ব্লুবেরি নাটি কেক (blueberry nutty cake recipe in Bengali)

#CookpadTurns4
কুক প্যাডের জন্মদিনে আজ আমি বানালাম এই কেক। শুকনো ব্লুবেরি আর কাজুবাদাম দিয়ে বানালাম ব্লুবেরি নাটি কেক।
ব্লুবেরি নাটি কেক (blueberry nutty cake recipe in Bengali)
#CookpadTurns4
কুক প্যাডের জন্মদিনে আজ আমি বানালাম এই কেক। শুকনো ব্লুবেরি আর কাজুবাদাম দিয়ে বানালাম ব্লুবেরি নাটি কেক।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে, সব উপকরণ সাজিয়ে নিতে হবে। ময়দা আর বেকিং সোডা, বেকিং পাউডার ভালো করে চেলে নিয়ে, কাজু বাদামের টুকরো আর বেরি মিশিয়ে নিতে হবে।
- 2
এবারে, ডিম মাখন আর চিনি ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে।
- 3
এইসময় দুধটা হালকা গরম করে মিশিয়ে নিয়ে, কেকের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। রাম এসেন্স মিশিয়ে নিতে হবে। একটা বেকিং ডিশে মাখন লাগিয়ে, ব্যাটারটা ঢেলে নিতে হবে। এর ওপর ফ্রোজেন বেরি সাজিয়ে দিতে হবে।
- 4
প্রি হিটেড ওভেনে 180℃ তাপমাত্রায় 35 মিনিট কেকটা বেক করতে হবে। একটা টুথ পিক দিয়ে যদি দেখা যায় সেটার গায়ে কোনো ব্যাটার লেগে নেই। তাহলে, বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গেছে। কেকটা, ডিমোল্ড করে ঠান্ডা করতে হবে। এবারে, কিছু ফ্রোজেন বেরি আর এক চামচ চিনি আর 2 টেবিল চামচ জল দিয়ে ফুটিয়ে গাঢ় করে, কেকের ওপর ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেলো, ব্লুবেরি নাটি কেক।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (5)