ব্রোকোলি মোমো(Broccoli Momo recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে আটা,নুন,আর সাদা তেল দিয়ে মেখে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে রখব। তার পর কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দেব। তেল গরম হলে পাঁচফোড়ন আর কাচা লঙ্কার কুচি দেব।এর পর নেরে নিয়ে আলু,ব্রোকোলি,আর ফুলকপি দেব।এবার ভাল করে ভেজে নেব ।
- 2
এবার দেব হলুদ, লাল লঙ্কার গুরো,ধনে পাতার কুচি,টমেটো,আদা বাটা,কড়াইশুটি,চিনা বাদাম,কিশমিশ,আন্দাজ মতো নুন ও চিনি দিয়ে ভাল করে কষে নেব।
- 3
তার পর অল্প জল দিয়ে ১০মিনিট ঢাকা দেব।তার পর ব্রোকোলির পুর হলে একটা পাত্রে ঢেলে রাখব।
- 4
এবার আটার ডো থেকে একটা করে লেচি কেটে গোল করে বেলে তাতে পুর ভরে মোমোর মতো চার পাশটা মুরে দেব।এই ভাবে ১০টা মোমো তৈরি করে নেব ।
- 5
এবার একটি হাড়িতে জল বসালাম।তার ওপর ছিদ্র ওয়ালা পাত্রে তেল লাগিয়ে তাতে পুর ভরা ময়দার মোমো গুলো দিলাম।
- 6
১৫মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে ব্রোকোলি মোমো ।সুপ বা চাটনির সাথে খেতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (5)