নারকেলের দুধ দিয়ে ওলের মালাইকারি(narkeler doodh diye oler torkari recipe in Bengali)

Anjuman Banu @cook_16626744
নারকেলের দুধ দিয়ে ওলের মালাইকারি(narkeler doodh diye oler torkari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সমস্ত উপকরণ একত্রিত করে নিতে হবে ।
- 2
এবার ওল টা ছুলে ডুমো ডুমো করে কেটে ধুয়ে একটু সিদ্ধ করে জল ঝড়িয়ে নিতে হবে ।
- 3
এরপর কড়াইতে তেল দিয়ে ওল টা ভালো করে ভেজে নিতে হবে ।
- 4
ওল ভাজা হয়ে গেলে ঐ কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজ লাল করে নিতে হবে ও এক এক করে সমস্ত মসলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ।
- 5
মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওল দিয়ে খুব ভালো করে কষা তে হবে ।ও জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
- 6
ওল সিদ্ধ হয়ে গেলে নারকেলের দুধ দিতে হবে ও নাড়তে থাকতে হবে ।
- 7
ওল সিদ্ধ হয়ে গেলে ও গ্রেবী মাখা মাখা হয়ে এলে ঘি, গরম মসলা,ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।তৈরী হয়ে যাবে জিভে জল আনা দারুণ স্বাদের নারকেলের দুধ দিয়ে ওলের মালাইকারি ।
- 8
এটা সাদা ভাত,রুটি,পরোটা সবকিছুর সঙ্গেই খুব ভালো লাগে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14247451









মন্তব্যগুলি (2)