চিকেন প্যাটিস রোল

#রান্না
ইভনিং স্ন্যাকস হিসেবে চিকেন প্যাটিস রোল খুব ইয়ামি একটি রেসিপি।আজ এই রেসিপি টি শেয়ার করবো।
চিকেন প্যাটিস রোল
#রান্না
ইভনিং স্ন্যাকস হিসেবে চিকেন প্যাটিস রোল খুব ইয়ামি একটি রেসিপি।আজ এই রেসিপি টি শেয়ার করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ঠোট তৈরির জন্য ময়দার সাথে চিনি,লবণ, বেকিং পাউডার,১টা ডিম ও ইষ্ট দিয়ে ভালো করে মিশিয়ে মেখে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নিবো। পিজ্জা বা বানের ডো যেমন হয় তেমনি ডো বানিয়ে নিবো।
- 2
এবারে চিকেন ফিলিং তৈরি করে নিবো সেজন্য একটি প্যানে ৩টে চামচ বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি হালকা নরম করে তাতে চিকেন কিমা, সহ সব রকমের মসলা দিয়ে ভুনে নিবো, পাউরুটি স্লাইস গুলো টুকরা টুকরা করে দিয়ে দিবো এবং তরল দুধটা দিয়ে নেড়েচেড়ে কিমা সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 3
এবারে,গো টা কে মোটা রুটির মত বেলে নিয়ে এক সাইডে চিকেন কিমা দিয়ে রোল প্যাচিয়ে নিবো এবং উপরে বিয়ের কুসুম ব্রাশ করে দিবো এবং কিছু রোস্টেড সাদা তিল ছড়িয়ে দিবো। এবং প্রিহিট ওভেনে ১৮০ডিগ্ৰি সেলসিয়াসে ২৫ মিনিট বেক করে নিবো।
- 4
এবং নামিয়ে কেটে কেটে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি