দুধ চিতই

#পিঠা
চিতই পিঠা রসে বা দুধের ফিরায় ডুবিয়ে সারারাত রেখে সকালে খাওয়ার মজাই আলাদা।
দুধ চিতই
#পিঠা
চিতই পিঠা রসে বা দুধের ফিরায় ডুবিয়ে সারারাত রেখে সকালে খাওয়ার মজাই আলাদা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিতই পিঠা তৈরি করে নিবো, সেজন্য শুকনো চালের গুঁড়া,লবণ, মিশিয়ে ডিম ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিবো,অর্ধেক কোরানো নারকেল দিয়ে মিশিয়ে নিবো। এবারে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে মোটামোটি পাতলা ব্যাটার তৈরি করে নিবো।এবারে একটি মাটির হাঁড়ি চুলায় প্রি হিট করে তাতে পিঠার ব্যাটার দিয়ে মৃদু আঁচে ঢাকনা দিয়ে ৬ মিনিট করে সময় দিয়ে চিতই পিঠা তৈরি করে নিবো। এভাবে প্রত্যকটা পিঠা তৈরি করে নিবো
- 2
এবারে গ্ৰেট করা খেজুর গুড়ের সাথে ২কাপ পানি দিয়ে চুলায় গুড় টা তরল করে নিবো। দুধের সিরা তৈরি করে নিবো সেজন্য একটি হাঁড়িতে দুই লিটার তরল দুধ জাল দিয়ে ঘন করে ১লিটার করে ফেলবো। এবং নামিয়ে দুধ ঠান্ডা করে নিবো।এবারে তাতে ২টা এলাচ ও তেজপাতা দিয়ে হালকা নেড়ে তরল গুড় টা দিয়ে অনবরত নাড়তে থাকবো।এক পর্যায়ে কিছু কোরানো নারকেল দিয়ে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো।এবং দুধের সিরা তৈরি করে নিবো।
- 3
এবারে সিরা মোটামুটি গরম থাকতেই চিতই পিঠা গুলো ফিরায় ডুবিয়ে রাখবো সারারাত।পরের দিন সকালের নাস্তায় পিঠার উপর পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করবো দুধ চিতই।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি