নারকেলি চিংড়ি পিঠা

#পিঠা
আজকাল পিঠার ডিজাইনেও অনেক বৈচিত্র্য এসেছে,চিংড়ি পিঠা তার মধ্যে
অন্যতম।কেউ কেউ মাংসের কিমা পুর অথবা চিংড়ি মাছের পুর অথবা নারকেলের পুরে এই চিংড়ি পিঠা টি তৈরি হয়।আজ আমি নারকেল পুরে এই চিংড়ি পিঠা তৈরি করবো।
নারকেলি চিংড়ি পিঠা
#পিঠা
আজকাল পিঠার ডিজাইনেও অনেক বৈচিত্র্য এসেছে,চিংড়ি পিঠা তার মধ্যে
অন্যতম।কেউ কেউ মাংসের কিমা পুর অথবা চিংড়ি মাছের পুর অথবা নারকেলের পুরে এই চিংড়ি পিঠা টি তৈরি হয়।আজ আমি নারকেল পুরে এই চিংড়ি পিঠা তৈরি করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিঠার পুর তৈরি করে নিবো, সেজন্য একটি ননস্টিক প্যানে ১টে ঘি গরম করে তাতে কোরানো নারকেল ও গ্ৰেট করে রাখা খেজুর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে পুর বানিয়ে নিবো এবং নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 2
এবারে পিঠার ডো তৈরি করে নিবো সেজন্য একটি বোলে ময়দি, বেকিং পাউডার,লবণ সব একসাথে চেলে নিয়ে ২টে চামচ সয়াবিন তেল দিয়ে মেখে ময়ান দিবো এবং অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নিবো। এবং গো থেকে মিডিয়াম সাইজের রুটি বেলে নিবো এবং রুটির এক পাশে নারকেলের পুর দিয়ে আরেকপাশে ছুড়ি দিয়ে লম্বা ফিতার মতো কেটে কেটে নিবো।
- 3
এবারে রুটির চারিদিকে আঙুল দিয়ে পানি লাগিয়ে পিঠা গুলো প্যাচিয়ে নিবো।
- 4
এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিবো।
- 5
সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে ডুবো তেলে পিঠা গুলো ভেজে নিবো ব্রাউন করে।
- 6
সবশেষে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো অপূর্ব সুন্দর দেখতে ও অসাধারণ স্বাদের নালকেলি চিংড়ি পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (3)