ঝাল মাছ পিঠা

#পিঠা
কেউ বলে মাছ পিঠা কেউ বলে ইলিশ পিঠা।আজ এই অসাধারণ মাছ পিঠার রেসিপি শেয়ার করবো।এই পিঠা ভেদেও খাওয়া যায় আবার বেইক করেও করা যায়,দুই ভাবেই অসাধারণ লাগে।
ঝাল মাছ পিঠা
#পিঠা
কেউ বলে মাছ পিঠা কেউ বলে ইলিশ পিঠা।আজ এই অসাধারণ মাছ পিঠার রেসিপি শেয়ার করবো।এই পিঠা ভেদেও খাওয়া যায় আবার বেইক করেও করা যায়,দুই ভাবেই অসাধারণ লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিঠার পুর তৈরি করে নিবো সেজন্য একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে চিকেন কিমা সহ সব মসলা দিয়ে নেড়েচেড়ে অল্প পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ৩মিনিট রাখবো এবং চিকেন কিমা পুর টা রান্না করে নিবো।
- 2
এবারে পিঠার ডো তৈরি করে নিবো সেজন্য একটি বোলে ময়দা বেকিং পাউডার ও স্বাদ মতো লবণ একসঙ্গে মিশিয়ে চেলে নিবো এবং সয়াবিন তেল দিয়ে ময়ান দিয়ে অল্প কুসুম গরম পানি দিয়ে মেখে একটি পারফেক্ট পিঠার ডো তৈরি করে নিবো এবং গো টা ১০ মিনিট এর জন্য একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতৈ আদ্রতা চলে না যায়।
- 3
এবারে ১০ মিনিট পরে ডো টা সেট হয়ে গেলে আবারো ভালো করে মেখে মতে নিবো ডো এবং কয়েকটা ডিম বা ওভাল সেইপে রুটি বেলে নিবো।
- 4
এবারে রুটির মাঝে কিমা পুর দিয়ে দুই পাশ থেকে ছুড়ি দিয়ে লম্বা করে ফিতার মতো কেটে নিবো।
- 5
এবারে ফিতা গুলো দুই পাশ থেকে টেনে নিয়ে একটার উপর আরেকটা দিয়ে পানির সাহায্যে লাগিয়ে নিবো। এবং মাছ পিঠা গুলো তৈরি করে নিবো। এবং মাছের লেজ ও মাথা হাতে সেইফ করে নিবো। এবং মাছের চোখ হিসেবে লবঙ্গ বসিয়ে দিবো।
- 6
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে মাছ পিঠা গুলো ব্রাউন করে ভেজে নিবো।
- 7
সবশেষে গরম গরম ঝাল মাছ পিঠা গুলো পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে সাজিয়ে সসের সাথে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (3)