সূর্যমুখী ঝাল পিঠা

#পিঠা
মিনিট পিঠা খেতে খেতে যখন একটু একঘেয়েমি এসে যায় তখনি এই অসাধারণ ঝাল পিঠা তৈরি করে খাবেন। অসাধারণ স্বাদের।
সূর্যমুখী ঝাল পিঠা
#পিঠা
মিনিট পিঠা খেতে খেতে যখন একটু একঘেয়েমি এসে যায় তখনি এই অসাধারণ ঝাল পিঠা তৈরি করে খাবেন। অসাধারণ স্বাদের।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিঠার পুর তৈরি করে নিবো। যেহেতু ঝাল পিঠা তাই পুর টা মাংসের কিমা দিয়ে তৈরি করবো। সেজন্য একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে আগে থেকে আদা ও রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নেয়া চিকেন কিমা টা দিয়ে দিবো এবং সব রকমের মসলা গুলো দিয়ে অল্প পানি দিয়ে কিমা টা রান্না করে নিবো।
- 2
এবারে পিঠার ডো তৈরি করে নিবো সেজন্য একটি বোলে ময়দা,লবণ, বেকিং পাউডার সব একসাথে চেলে নিয়ে সয়াবিন তেল দিয়ে মেখে ময়ান দিয়ে তাতে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে মেখে ডো তৈরি করে নিবো। এবং তা থেকে বড় রুটি বেলে সেই রুটি থেকে ছোট ছোট গোল গোল করে কেটে নিবো।
- 3
এবং কেটে নেয়া গোল ছোট রুটির একটিতে পুর দিয়ে আরেকটি দিয়ৈ ঢেকে চারিদিকে পানি লাগিয়ে চেপে চেপে চারিদিক বন্ধ করে দিবো এবং ছূড়ি দিয়ে সাইড গুলো যে কেটে কেটে ডিজাইন করে নিবো।
- 4
এভাবে সাইফ গুলো হাত দিয়ে মুরে মুরে সূর্যমুখী ফুল এর মতো ডিজাইন করে নিবো এবং কিছু গোল মরিচ ফুলের মাঝে বসিয়ে দিবো।
- 5
এবারে প্রত্যাকটা পিঠা বানিয়ে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পিঠা গুলো বাদামি করে ভেজে নিবো।
- 6
সবশেষে কাঁচামরিচ ও পেঁয়াজ স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করবো মজাদার সূর্যমুখী ঝাল পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (2)