মাছা বেসোরা (mach beswara recipe in Bengali)

#GA4#week16
গোল্ডেন আপ্রণ এই সপ্তাহের ধাঁধা থেকে আমি "ওড়িশা"শব্দ বেছে নিয়ে ওই প্রদেশের একটি পদ "মাছা বেসোরা"বানিয়েছি।
মাছা বেসোরা (mach beswara recipe in Bengali)
#GA4#week16
গোল্ডেন আপ্রণ এই সপ্তাহের ধাঁধা থেকে আমি "ওড়িশা"শব্দ বেছে নিয়ে ওই প্রদেশের একটি পদ "মাছা বেসোরা"বানিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
মাছের টুকরো গুলিকে নুন, হলুদ ও সামান্য লঙ্কাগুঁড়ো মাখিয়ে
10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখুন। একটি বাটিতে গোটা সরষে, রসুন কোয়া কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে ওই মিশ্রণটি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন। এই মসলা টাই মাছা বেসোরার প্রধান মসলা। - 2
কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে মাছের টুকরোগুলো ভাল করে ভেজে তুলে রাখুন। এরপর কড়াইয়ে থেকে একটু তেল কমিয়ে ওই তেলে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি মিশিয়ে হালকা ভেজে নিন। তারপর একে এতে আদা ও রসুন বাটা টমেটো কুচি স্বাদমতো নুন হলুদ গুঁড়োলঙ্কাদিয়ে কষান।
- 3
এরপর বেসোরা
মসলার পেস্ট মিশিয়ে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এক কাপ ঈষদুষ্ণ গরম জল মিশিয়ে ভাজা মাছের টুকরোগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। সাত থেকে আট মিনিট বাদে ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন উড়িষ্যার একটি প্রধান পদ মাছা বেসোরা।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (9)