প্রন বিরিয়ানি(Prwan biriyani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল টা কে 30মিনিট জলে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে... তারপর গরম জল বসিয়ে তাতে ভেজানো চাল দিয়ে অনেক টা নুন দিয়ে ও কিছু লবঙ্গ, দারচিনি, তেজপাতা একটু সাদা তেল দিয়ে ভাত ঝরঝরে করে ফুটিয়ে জল ঝরিয়ে নিয়ে রেখে দিন....চিকেন এর পিস গুলো কে ও আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে... ম্যারিনেট করতে চিংড়ির সাথে আদা রসুন বাটা, হাফ দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর কিছু বিরিয়ানির মশলা দিয়ে 45মিনিট মতো ম্যারিনেট করে নিতে হবে... এবার কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে হাফ এর ও বেশি পেঁয়াজ কে ঝিরি ঝিরি করে কেটে বেরেস্তা করুন
- 2
এবার কড়াইতে তেল গরম করে ও একটু ঘি দিয়ে গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন বেশি করে দারচিনি ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে ভালো গন্ধ বেরোলে বাকি পেঁয়াজ দিয়ে লাল করে ভাজতে থাকুন, আর তেজপাতা দিয়ে দিন... তারপর ম্যারিনেট করা বড় গলদা চিংড়ি বা প্রন দিয়ে ভালো করে কষাতে হবে... কিছু টা কষানো হয়ে গেলে তাতে আর ও একটু নুন, বাকি টক দই আর ধনে গুঁড়ো দিয়ে আবার ও ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিন....
- 3
এবার একটি বড় ঢাকনা দেওয়া কড়া তে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে বিরিয়ানির লেয়ার বানাতে হবে... প্রথমে ভাতের লেয়ার, তারপর তার উপর চিকেন ও কিছু টা গ্রাভির লেয়ার দিতে হবে, সাথে ভাজা আলু গুলো সাজিয়ে রাখতে হবে ওই লেয়ার এ... এর পর একটু বিরিয়ানির মশলা ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে... তারপর থার্ড লেয়ার টা আবার ভাত দিয়ে ঢেকে দিতে হবে... তার উপর বাকি গ্রেভি টা ঢেলে দিয়ে আর ও একটু বিরিয়ানি মশলা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে উপরে বাকি শেষ কিছু ভাত দিয়ে ঢেকে দিয়ে আগে থেকে দুধ এ কেশর
- 4
ভিজিয়ে রাখা চামচ দিয়ে ছড়িয়ে দিয়ে কড়ার ঢাকনা বন্ধ করে অল্প আঁচে প্রায় 20মিনিট মতো রান্না করতে হবে... তারপর ঢাকনা সরিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন প্রন বিরিয়ানি......
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি