চকলেট ব্রাউনি (chocolate brownie recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি গামলায় জল নিয়ে তার ওপর একটা হিটপ্রুফ কাঁচের বাটি নিয়ে তাতে চকলেট ও বাটার দিয়ে গলিয়ে নিতে হবে।
- 2
এরপর মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে এক এক করে চিনির পাউডার ও ব্রাউন সুগার দিয়ে মিক্স করে একটি করে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
একটা ছাকনিতে ময়দা, চকো পাউডার ও বেকিং পাউডার দিয়ে ছেকে আগের মিশ্রনটির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কেক মোল্ডে(আগের থেকে তেল গ্রীস করে ময়দা ছড়িয়ে নিতে হবে) ঢেলে ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে ট্যাপ করে নিতে হবে।
- 4
একটি কড়াইয়ে নুন দিয়ে স্ট্যান্ড রেখে কেক মোল্ড টি চাপিয়ে ঢেকে দিতে হবে। ৪০ মিনিট পর টুথপিক দিয়ে চেক করতে হবে হয়েছে কিনা।
- 5
বের করে ঠাণ্ডা হয়ে এলে ফ্রীজে আধ ঘন্টা রেখে কেটে ওপর থেকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14349689










মন্তব্যগুলি