নারকেলি পোয়া পিঠা

শীতে পিঠা পুলির উৎসব মুখর পরিবেশে নানারকম পিঠা আমরা দেখতে পাই, কিন্তু অনেক পিঠার ভিতরেই যেন পোয়া পিঠা এক অনন্য নাম।এই পিঠা অতুলনীয় স্বাদের, ছোট বড় সবাই এই পিঠা খুব পছন্দ করে।
নারকেলি পোয়া পিঠা
শীতে পিঠা পুলির উৎসব মুখর পরিবেশে নানারকম পিঠা আমরা দেখতে পাই, কিন্তু অনেক পিঠার ভিতরেই যেন পোয়া পিঠা এক অনন্য নাম।এই পিঠা অতুলনীয় স্বাদের, ছোট বড় সবাই এই পিঠা খুব পছন্দ করে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিঠার ব্যাটার তৈরি করে নিবো। সেজন্য একটি বোলে শুকনো চালের গুঁড়া,ময়দা, লবণ স্বাদমতো ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিয়ে মিশিয়ে নিবো এবং একটা ডিম ভেঙে দিয়ে দিবো এবং হাত দিয়ে ভালো করে মেখে তাতে পরিমাণ মতো অল্প অল্প করে নরমাল টেম্পারেচারের পানি দিয়ে মাখতে থাকবো এবং কোরানো নারকেল ও ম্যাশ করা খেজুর গুড় দিয়ে হাত দি এ গুলিয়ে ব্যাটার বানিয়ে নিবো।ব্যাপারটা খুব পাতলা ও হবেনা আবার বেশি ঘন ও হবেনা।
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিবো।যাতে পিঠা ডুবো তেলে ভেজে নেয়া যায়।এবারে তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে পিঠা গুলো এক এক করে ভেজে নিবো
- 3
পিঠাগুলো লাল করে ভেজে নিবো। বেকিং পাউডার দেয়ার কারণে পিঠা গুলো উপরে খুব মচমচে ভাব আসবে।
- 4
এবারে পিঠা গুলো পছন্দ মতো সাজিয়ে নিবো।
- 5
সবশেষে সুন্দর করে সাজিয়ে উপরে নারকেল ছড়িয়ে নারকেলি পোয়া পিঠা গুলো গরম গরম পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি