সন্দেশ (sondesh recipe in Bengali)

Munmun Hossain @cook_28277136
সন্দেশ (sondesh recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি প্যানে প্রথমে তরল দুধ ঢেলে চুলায় অল্প আঁচে বসিয়ে তাতে চিনি ঢেলে দিই। তারপর নাড়তে থাকি চিনি গলে যাওয়া অবধি।
- 2
এখন ঘি/মাখন দিয়ে নাড়াচাড়া করে অল্প অল্প করে গুড়ো দুধ মেশাই আর অনবরত নাড়তে থাকি। খেয়াল রাখতে হবে যেন কোন পিন্ড না থাকে।
- 3
যখন দেখব মিশ্রণটি প্যান থেকে উঠে আসছে তখন প্যানটি চুলা থেকে নামিয়ে দিব।
- 4
তারপর গরম থাকতে থাকতেই ছোট বড় যেই সাইজের করতে চান সেই পরিমাণ মিশ্রণ হাতের তালুতে নিয়ে পছন্দসই আকার দিতে পারেন। আমি গোল করে একটু চ্যাপ্টা করে মাঝখানে এক আঙ্গুল দিয়ে চেপে তাতে কিসমিস বসিয়েছি। চাইলে যেকোন বাদামও দিয়ে সাজাতে পারেন। এটি শুকনো বক্সে করে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেল সুস্বাদু সন্দেশ। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14397946



মন্তব্যগুলি (2)