ইলিশ মাছের ঝাল ভুনা

Silvy Nowshin @silvy_nowshin
#রান্না ভীষণ মজার কিন্তু সহজ একটি ইলিশ মাছের রেসিপি। সাধারণ সাদা ভাতের সাথে অসাধারন।
ইলিশ মাছের ঝাল ভুনা
#রান্না ভীষণ মজার কিন্তু সহজ একটি ইলিশ মাছের রেসিপি। সাধারণ সাদা ভাতের সাথে অসাধারন।
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। নরম হওয়া পর্যন্ত ভাজুন। একে একে কাচা মরিচ বাদে সব মশলা দিয়ে অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
- 2
কষানো মশলার মধ্যে মাছ গুলো বিছিয়ে দিন। ঢেকে দিন। ৩/৪ মিনিট পর উল্টে দিন। আবার ৩/৪ মিনিট ঢেকে দিন। আচ কম থাকবে। খেয়াল রাখতে হবে যেনো মশলা লেগে না যায়। মাঝে মাঝে পুরো প্যান ধরে ঝাকিয়ে নিলে তলায় লাগবে না।
- 3
এবারে ঢাকনা খুলে পছন্দ অনুযায়ী ঝোলের পানি দিন। কাঁচা মরিচ যোগ করুন। ঝোল ঘন হওয়া পর্যন্ত জ্বাল দিন ঢাকনা খুলে। শেষ হলে চাইলে ভাজা জিরা গুড়া ছড়িয়ে দিতে পারেন। গরম ভাতে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14413848







মন্তব্যগুলি (2)