সুজির পাটিসাপটা (Sujir patisapta recipe in Bengali)
#সংক্রান্তির রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সুজিটাকে মিক্সিতে ভালো করে গুরো করে একটা পাউডার ফর্মে করে নিতে হবে
- 2
তারপর সেটাকে একটা বড় বাটিতে ঢেলে নিতে হবে
- 3
তারপরের মধ্যে ময়দা আর স্বাদমতো নুন মিশিয়ে নিতে হবে
- 4
এরপরের মধ্যে 1 কাপ গুড় ও উষ্ণ গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না
- 5
এবার এই ব্যাটারটাকে ২০-২৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে
- 6
অন্যদিকে ১ লিটার দুধ কে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে
- 7
দুধটা ঘন হয়ে গেলে তার মধ্যে বড় চামচের দু'চামচ সুজি, মিল্ক পাউডার ও এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে
- 8
৩-৪ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর এর মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে
- 9
দুধের মিশ্রণটি ঘন হয়ে গেলে তার মধ্যে গুড় মিশিয়ে দিতে হবে
- 10
আর একটু নাড়াচাড়া করার পর মিশ্রণটা যখন আরো ঘন হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে মিশ্রণটা নামিয়ে নিতে হবে
- 11
এবার একটা প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে নিতে হবে
- 12
তারপর ব্যাটার থেকে প্যানের মধ্যে ব্যাটার দিয়ে দিতে হবে
- 13
এরপর পুর প্যানকেকের একসাইডে দিয়ে পাটিসাপটার মতো ফোল্ড করে দিয়ে নামাতে হবে
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি