রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেনটা আদাবাটা, রসুনবাটা, 1 চা চামচ তেল দিয়ে সিদ্ধ করে নিব।
- 2
চিকেনের মধ্যে এমন ভাবে পানি দিয়ে সিদ্ধ করবো যেন পানি টা শুকিয়ে যায়, তারপর ঠান্ডা করে চিকেন টা ঝুরি করে নিব। গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিব সাদ মতো।
- 3
তারপর হোয়াইট সস টা বানাবো, চুলায় একটি পেন বসিয়ে 1 চা চামচ বাটার দিব বাটারটা গলে গেলে রসুন দিব 1/2 চা চামচ, তারপর ময়দা 1 টেবিল দিয়ে ভেজে নিয়ে 5 মিনিট পর 1/2 কাপ দুধ দিয়ে দিব।
- 4
তারপর পরিমাণ মতো লবণ, গোল মরিচের গুঁড়ো এড করবো ঘন,ঘন, নাড়তে থাকবো যাতে তলায় না লাগে যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব।
- 5
এখন চিকেন গাজর কুঁচির সাথে হোয়াইট সস টা এড করবো।
- 6
তারপর ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে চিকেনের মিশ্রণ টা লাগিয়ে দিয়ে কোনাকোনি ভাবে কেটে নিয়ে স্যানডউইচ গুলি বানিয়ে নিব, তারপর সার্ভ করবো ইয়াম্মি চিকেন স্যানডউইচ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14413780















মন্তব্যগুলি (3)