গেলাস পিঠা(glass pitha recipe in bengali)

#সংক্রান্তির_রেসিপি
বিহু উপলক্ষে আসামের ঘরে ঘরে তৈরী হয় নানা পিঠা। সব থেকে কম সামগ্রী দিয়ে, মাত্র দুই মিনিটেই তৈরী হয়ে যায় এই গেলাস পিঠা। আর দেরী না করে, পদ্ধতি টা জানিয়ে দিই!!
গেলাস পিঠা(glass pitha recipe in bengali)
#সংক্রান্তির_রেসিপি
বিহু উপলক্ষে আসামের ঘরে ঘরে তৈরী হয় নানা পিঠা। সব থেকে কম সামগ্রী দিয়ে, মাত্র দুই মিনিটেই তৈরী হয়ে যায় এই গেলাস পিঠা। আর দেরী না করে, পদ্ধতি টা জানিয়ে দিই!!
রান্নার নির্দেশ
- 1
গোবিন্দ ভোগ/বাসমতী চাল অন্ততঃ দু ঘন্টা ভিজিয়ে, জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। তারপর মিক্সিতে পিষে, একটা ছাঁকনি দিয়ে মিহি চালের গুঁড়ো নিতে হবে।
- 2
নারকেল কেটে মিক্সিতে পিষে নিতে পারেন। অথবা কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিতে পারেন। চালের গুঁড়ো, নারকেল কোড়ানো আর এক চিমটে লবন খুব ভাল করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 3
আখের গুড় (খেজুরের গুড় ও নিতে পারেন) ভেঙে গুঁড়ো করে রাখতে হবে। একটা কাগজের গ্লাস এর নীচে, একদম মাঝখানে টুথ পিক এর কাঠি দিয়ে একটা ছোটো ফুটো করতে হবে।
- 4
এবার গ্লাস টা সোজা করে, পরিমাণ মতো চাল-নারকেলের গুঁড়ো ভরে দিতে হবে। তার উপর দিতে হবে ভেঙে রাখা গুড়। তার উপর আবার চাল নারকেলের গুঁড়ো রেখে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে।
- 5
প্রেশার কুকারে জল ফুটে যখন ভাপ তৈরী হবার মতো ধোঁয়া উঠবে,তখন ঢাকনা বন্ধ করতে হবে, রাবার সহ। যেখান দিয়ে ভাপ বেরোয়, সেখানে গ্লাস টা বসিয়ে দিতে হবে। আঁচ থাকবে একদম কম।
- 6
মাত্র দুই মিনিট পর আঁচ বন্ধ করে দিতে হবে। ভিতরের ভাপ বেরোতে থাকবে,,,, গ্লাসের চাল- নারকেল সেদ্ধ হয়ে যাবে।তারপর গ্লাস টা 2মিনিট ঠান্ডা করে, কোনো প্লেটে উপুর করে দিলে, ঐরকম আকারে বেরিয়ে আসবে গেলাস পিঠা। খাবার সময় ওপর থেকে ঝোলা গুড় দিয়ে পরিবেশন করলে খুব ই সুস্বাদু লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (11)