বাসন্তি চিংড়ি পোলাও

#ফাল্গুন
বসন্তে বাসন্তি চিংড়ি পোলাও খাবোনা তা তো হয়না,বসন্তে এই খাবার মুখ মুখ ধরে ঐতিহ্য বহণ করছে।
বাসন্তি চিংড়ি পোলাও
#ফাল্গুন
বসন্তে বাসন্তি চিংড়ি পোলাও খাবোনা তা তো হয়না,বসন্তে এই খাবার মুখ মুখ ধরে ঐতিহ্য বহণ করছে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে ১৫ মিনিট পানি তে ভিজিয়ে রাখবো। এবং একটি হাঁড়ি তে সামান্য লবণ ও ১টে চামচ সয়াবিন তেল দিয়ে পানি ফুটিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা টা দিয়ে ৮০ ভাগ বাসমতি চাল টা ভাতের মতো রান্না করে নিবো এবং পানি ঝড়িয়ে নিবো।
- 2
এবারে চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ,লবণ টকদই,সহ সব মসলা দিয়ে মেরিনেট করে রাখবো, ১০ মিনিট।এবারে একটি কড়াইতে পরিমাণ মতো তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি,গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ বাদামি করে ভেজে নিবো এবং মেরিনেট করা চিংড়ি মাছ গুলো দিয়ে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে, কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে মাছ টা রান্না করে নিবো,এবারে মাছ রান্না হয়ে গেলে রান্না করা বাসমতি ভাত টা দিয়ে জাফরান রং দিয়ে
উপরে ঘি ছড়িয়ে ভালো করে নেড়ে চেয়ে ১০ মিনিটের জন্য দমে দিবো। - 3
সবশেষে উপড়ে রোস্টেড কাজুবাদাম ছড়িয়ে পরিবেশন করবো দারুন স্বাদের গরম গরম বাসন্তি চিংড়ি পোলাও। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (7)