গাঠী কচু, টমেটো দিয়ে মাছ তরকারী

Prince Billy Graham Karmoker @princebillygk
রান্নার নির্দেশ
- 1
মাছের পিস গুলো ভালো করে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে কষিয়ে নিন
- 2
কচুটির খোসা ছাড়িয়ে ছোট ছোট বক্স আকৃতির কেটে ভালো করে ধুয়ে কস ছাড়িয়ে নিন। একই ভাবে টমেটো, গাজর ও আলু ছোট ছোট বক্স আকৃতিতে কাটতে হবে
- 3
মাছ ভাজা তেলেই পাঁচফোড়ন কিছুক্ষণ গরম করে তাতে পিয়াজ, রসুন কুচি লাল করে ভেজে নিন। পরে মরিচ ও সব মসলা দিয়ে এবং প্রয়োজনে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- 4
কসানো হয়ে গেলে তাতে একে একে টমেটো, আলু, গাজর, গাঠি কচু দিয়ে ভালো করে মিশিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন।
- 5
৫ মিনিট পর কিছুক্ষণ নেড়েচেড়ে আন্দাজ মত পানি দিয়ে ৩৫-৪০ মিনিট রান্না করুন।
- 6
মাখা মাখা হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
- 7
ভালো লাগলে কমেন্ট করে জানাবেন
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14568510











মন্তব্যগুলি (3)