এগ লেস হোয়াইট ফরেস্ট কেক (eggless white forest cake recipe in Bengali)
এগ লেস হোয়াইট ফরেস্ট কেক (eggless white forest cake recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
এখানে আমি একটি স্টেপের ছবি যোগ করলাম ।প্রথমে ময়দা তিনবার চেলে নিতে হবে ।এবার তাতে বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে মিশ্রন করতে হবে ।এবার চিনির গুঁড়ো আর মাখন বিটকরে নিতে হবে ।বিট ভালোভাবে হয়ে গেলে ওর মধ্যে দুধ,কনডেন্স মিল্ক ১চামচ ভিনেগার দিয়ে আবারও ভালো করে বিট করতে হবে ।এবার ওর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে বিট করে নিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে ।
- 2
এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার কেক মোল্ডে ঢেলে কনভেকশন ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৪০মিনিট রাখলে কেক তৈরি ।এবার কেকটা ওভেন থেকে বার করে রুম টেম্পারেচার এটা ঠান্ডা করে নিতে হবে ।
- 3
এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার হুইপড ক্রিম বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ।এবার কেকটা মাঝখান থেকে হাফ করে কেটে নিয়ে দুধ ও চিনির রস একসঙ্গে মিশিয়ে সেটা ব্রাশ করতে হবে ।তারপর পুরো কেকটা তেই ক্রিম লাগিয়ে ওপর থেকে সুন্দর করে নজেলের সাহায্যে ফুল বানিয়ে তার ওপরে চেরি দিয়ে সাজাতে হবে ।এবার কাজুর গুঁড়ো, আমন্ড গুঁড়ো, পেস্তা গুঁড়ো করে মাঝখানে ছড়িয়ে দিতে হবে ।এই ভাবেই সুন্দর করে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে 'এগ লেস হোয়াইট ফরেস্ট কেক '।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (3)
Nice presentation 👌👌💕💕