গার্লিক- চিকেন স্যুপ (garlic chicken soup recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee @sangha2020
গার্লিক- চিকেন স্যুপ (garlic chicken soup recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিকনের টুকরো,রসুনের কোয়া,জল,আদা ও পেয়াজের রস ও সামান্য নুন দিয়ে প্রেসার দিয়ে ৭-৮ সিটি হওয়ার পর ঢীমে আঁচে ৫ মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য।
- 2
ঠান্ডা হলে ছাকনি দিয়ে ছেঁকে সেদ্ধ করা চিকেন ও সেদ্ধ করা চিকেনের জল আলাদা করে রাখতে হবে।
- 3
চিকেন ও রসুনগুলো মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 4
কড়াইতে মাখন দিয়ে গরম করে পেস্ট করা চিকেন দিতে হবে। এতে একে একে গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন ও চিনি এবং চিলি সস দিয়ে নাড়তে হবে।
- 5
এরপর এতে সেদ্ধ করা চিকেনের জল বা স্টক দিতে হবে। জল কম লাগলে আরো একটু জল মেশাতে পারেন। এরমধ্যে অল্প সুইটকর্ন দিয়ে ফোটাতে হবে।
- 6
২-৩ মিনিট ফোটানোর পর ঢাকনা দিয়ে দিতে হবে এবং গ্যাস বন্ধ করতে হবে। তৈরী হয়ে গেলো গার্লিক চিকেন স্যুপ এবং এটা গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14658406












মন্তব্যগুলি