মোগলাই পরোটা (mughlai porota recipe in Bengali)

Samita Sar @cook_25646655
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দাও আটা একসঙ্গে মিশিয়ে নুন,১ চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়ে ১ চামচ তেল মাখিয়ে ঘন্টা খানেক রেখে দিতে হবে
- 2
এবার একটি বাটিতে ডিম ফেটিয়ে নুন,লঙ্কা কুচি, পেয়াঁজ কুচি, চাট মশলা,আলু একসাথে মিশিয়ে রাখতে হবে
- 3
মাখা ময়দা থেকে বড় বড় লেচি কেটে একটু লম্বা পাতলা করে বেশ বড় করে বেলে নেবো।এবার মাঝখানে ডিমের মিশ্রন দিয়ে দুপাশ ভাজ করে ওপর ও নিচ আটকে দেবো।
- 4
এবার চাটুতে তেল দিয়ে গরম হলে মোগলাই দিয়ে দুপাশ কড়া করে ভেজে নেবো,কম আচে।
- 5
এবার পেয়াজঁ কুচি,শসা কুচি দিয়ে গরম গরম পরোটা শশের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরী।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14662999








মন্তব্যগুলি (21)