হোয়াইট সস ম্যাগি স্যান্ডউইচ (White Sauce Maggi Sandwich Recipe un Bengali)

#MaggiMagicInMinutes
#Collab
আমি বানিয়েছি হোয়াইট সস ম্যাগি স্যান্ডউইচ এটি বানানো খুব সহজ আর খেতেও ভিষণ টেস্টি হয়
হোয়াইট সস ম্যাগি স্যান্ডউইচ (White Sauce Maggi Sandwich Recipe un Bengali)
#MaggiMagicInMinutes
#Collab
আমি বানিয়েছি হোয়াইট সস ম্যাগি স্যান্ডউইচ এটি বানানো খুব সহজ আর খেতেও ভিষণ টেস্টি হয়
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্র গরম করে নিয়ে তার মধ্যে হাফ চা চামচ বাটার আর এক চা চামচ ময়দা দিয়ে হালকা ভেজে হাফ কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এরপরে এরমধ্যে হাফ কাপ জল দিয়ে ম্যাগি টুকরো করে ভেঙ্গে দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।
- 3
ম্যাগি সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে চিলি ফ্লেক্স,মোজেরেলা চিজ, সামান্য লবণ আর ম্যাগি মসলা দিয়ে ভালো করে মিশিয়ে ঘন হয়ে আসলে গ্যাস বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে।
- 4
এরপরে দুটো পাউরুটি নিয়ে এক সাইডে বাটার লাগিয়ে আর এক সাইডে টমেটো সস তার ওপরে হোয়াইট সস ম্যাগি আর তার ওপরে চিজ স্লাইস আর উপর থেকে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে ঢেকে দিতে হবে।
- 5
এবার গ্যাস কম করে দিয়ে তিন মিনিট ঢেকে রান্না করলেই চিজ গলে যাবে আর তৈরি হয়ে যাবে আমাদের হোয়াইট সস ম্যাগি স্যান্ডউইচ।
- 6
একদম অন্য ধরনের আর খেতে ভিষণ টেস্টি চিজি এই স্যান্ডউইচ বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (5)